প্রকাশ্যে তাদের ‘আমি মানে তুমি’ – Rupantor Television

প্রকাশ্যে তাদের ‘আমি মানে তুমি’

বৈশাখ উপলক্ষে নতুন গানের ভিডিও প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও বেলাল খান। তারা গেয়েছেন ‘আমি মানে তুমি’ শিরোনামের একটি গান। এর কথা লিখেছেন প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন সজীব দাস। দ্বৈত গাওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল খান।

নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন সৈয়দ মাহিন ও সাবিহা শাম্মি। গানট প্রযোজনা করেছেন শরীফ উদ্দিন।

নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এই গানে যেমন আছে মেলোডি, তেমনি রয়েছে ফার্স্ট বিটের ছোঁয়া। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

বেলাল খান বলেন, ‘আঁখি আপার সঙ্গে এটি আমার প্রথম গান। আপার গায়কি মাথায় রেখে দেড় বছর সময় নিয়ে গানটি করেছি। খুবই সুন্দর গান। আশা করছি শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাব।’

প্রযোজক শরীফ উদ্দিন বলেন, ‘আমি বাংলা গানে নিয়মিত পৃষ্ঠপোষকতা করছি। আমাদের প্রকৃত শিল্পীদের নিয়ে ভালো গান শ্রোতাদের উপহার দিতে চাই। আঁখি আপা ও বেলাল ভাইয়ের এ গানটি শ্রোতাদের ভালো লাগলেই আমরা আগামীতে আরও ভালো কাজ করার সাহস পাবো।’

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *