পাবনার দুটি আসনে নতুন তফসিল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির এক আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। এই আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • Related Posts

    কেমন হবে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

    দীর্ঘ বিশ বছর পর ফের ক্ষমতায় ফিরছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তারেক…

    বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে: এনসিপি

    বিএনপি ক্ষমতা গ্রহণের পর পরইআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে বলে আশঙ্কা করছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। গেল ১৭ বছরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *