পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ বিএনপি নেতা আটক

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে মির্জাগ‌ঞ্জে যৌথবা‌হিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মোঃ জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে তাকে আটক করা হ‌য়।

আটক ব্যক্তি উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতালেব ফরাজীর ছেলে।

আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে বলে জানান তিনি।

/এসআইএনসংগ্রহিত

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *