নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি ভঙ্গ হয়েছে ১৪৪টি। আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজের দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গত ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিধি ভঙ্গে মামলা হয়েছে ৯৪টি। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে মাত্র ১২৮টি আসনে মাত্র ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থি কাজ করবো না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলব না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি? থাকার কারণ হচ্ছে, মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন। সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ, পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন।’

তিনি বলেন, ‘মুখ্য হচ্ছে মাঠেঘাটে আমার পরিবেশটা কী। মাঠেঘাটের পরিবেশটা আমরা বলব যে, এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান।’

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *