নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে শিশু নিহত

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর মাধবদী উপজেলার রাইনাদী এলাকায় মিনিবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে মহাসড়কের উপজেলার রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এখনও শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নরসিংদীগামী মিনিবাসটি রাইনাদী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটকে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মিনিবাসের চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পরিবার মরদেহটি নিয়ে গেছে। শিশুটির নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

/আরএইচ

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *