নতুন অধ্যায় শুরু করলেন বিরোশ

দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গতকাল সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতি পালন করবে। তবে বিয়ের আগের রাতে জমজমাট ছিল সংগীত অনুষ্ঠান। ‘পুষ্পা ২’ ছবির গানের সঙ্গে রাশমিকা নাচ করে রীতিমতো চমকে দিলেন হবু বরকে।

বিয়েটি ছিল একান্ত ‘ঘরোয়া’ আয়োজন। এই তারকা দম্পতির বিয়ের আসরে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত ছিলেন। ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি ফাঁস না হয়। বিয়ের আগে পুল পার্টি, ওয়াটার ভলিবল ও ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল।

উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রাজকীয় রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামি তারকারা উপস্থিত থাকবেন। কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিজয়-রাশমিকা জানান, শিগগিরই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর পরই শুরু হয় ‘বিরোশ’ জুটির বিয়ের কাউন্টডাউন।

  • Related Posts

    ‘জীবন পুরোপুরি বদলে গেছে’

    গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের…

    ফের সিনেমায় সাদিয়া আয়মান

    অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *