দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান

আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনাকে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছেন শেখ হাসিনা।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা বিরোধী দলকে দমনপীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি। বলেন, তারা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুণর্গঠন করতে চান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেশকে পুণর্গঠনে ঝাপিয়ে পড়ার। কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

/এনকে

  • Related Posts

    কেমন হবে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

    দীর্ঘ বিশ বছর পর ফের ক্ষমতায় ফিরছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তারেক…

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *