দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন- নিহত সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)।

আহতদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে আসেন। তাদের চট্টগ্রামের ফয়েস লেক ঘুরে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • Related Posts

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

    রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা আবুল কাশেম (৬৫) দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মারাত্মক জখম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *