তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিলটি খারিজ করে এই রায় দেন।

এর আগে, গত ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বাতিলের প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কারসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল। যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমণ্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে।

/আরএইচ

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *