তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা – Rupantor Television

তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তামিমের মতো সাবেক ক্রিকেটারের নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে।

তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে এবং দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।’

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পরিবর্তনের পর তামিমের এই নিয়োগ আসে। অভিযোগ উঠেছিল, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে নির্বাচনী অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

এরপর ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। আগামী তিন মাস এই কমিটি বোর্ড পরিচালনা করবে এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট পরিচালনায় একটি নতুন সূচনা ও সংস্কারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *