তামান্নার গানের ভিউ এক বিলিয়ন

‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে। এটি রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির আলোচিত গান।

তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ- সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর।

মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।

এর আগে ‘দ্য লালানটপ’কে দেওয়া এক সাকক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন। তিনি জানান, অনেক মা তাকে বলেছেন- এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায়, ‘শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে।’

  • Related Posts

    বক্স অফিসে লড়াই হবে শহিদ কাপুরের সঙ্গে

    ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে বলিউডের রুপালি পর্দায় এক বৈচিত্র্যময় লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। একদিকে বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে বেজয় নাম্বিয়ারের হাত ধরে নবাগত শানায়া…

    অবশেষে ভারতে শাকিব খান

    ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *