ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ: 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৪টি বাস ও একটি মোটরসাইকেল।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত চলে হাইওয়ে পুলিশের এই অভিযান।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘনঘন দুর্ঘটনার পর রাত্রিকালীন বেপরোয়া গতিতে চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের ৩টি ও র‍্যাব-১০ এর ১টি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ করে।

পরে, ধলেশ্বরী টোলপ্লাজায় ফিটনেস ও লাইসেন্স বিহীনসহ গতি নির্দেশনা না মানা যানবাহনকে সড়ক পরিবহন আইনের আওতায় আনা হয়। এসময়, নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

/এসআইএন

  • Related Posts

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *