ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ–ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেওয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়।

বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং ১০ ও ১১ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয়টিও উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত–সংশ্লিষ্ট বিষয়গুলোর সুরাহা হবে।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। দুজনের ছবি দিয়ে তিনি ওই পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেক।’

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *