ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ

কক্সবাজারের টেকনাফেহোয়াইক্যং এলাকায় বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে তাকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মায়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণ না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *