ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আইএমএফ প্রধান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আজ মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের সময় এ কথা বলেন আইএমএফ প্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কথোপকথনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আইএমএফ প্রধান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কল করেন জর্জিয়েভা। আলোচনায় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আইএমএফ প্রধান বলেন, ‘অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।’

রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কারের ওপর গুরুত্ব দেন আইএমএফ প্রধান। তিনি বলেন, শক্ত অবস্থানে যেতে হলে সংস্কার জরুরি।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।’

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *