ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল ভারতের লোকেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের শিকদার

ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের হাসান শিকদার। এর মাধ্যমে প্রথবারের মতো বাংলাদেশ ডব্লিউবিসি’র কোনো শিরোপা জিতল।

বসুন্ধরার কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত এক্স ৩৬০ ফাইট নাইটে এ কৃতিত্ব অর্জন করেন হাসান। ১০ রাউন্ডের উত্তেজনাপূর্ন এ খেলায়নবম রাউন্ডে প্রতিপক্ষ ভারতীয় বক্সারকে নকআউট করেন তিনি।

জয়ের পর প্রতিক্রিয়ায় হাসান বলেন, ‘দীর্ঘ ৫বছরের কষ্ট স্বার্থক’। আন্তর্জাতিক পদক জয়ের এ ধারা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যায় ব্যক্ত করেন হাসান। এ জয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে এসময় বক্সিংয়ে সুযোগ করে দেয়ার জন্য এএফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘদিন বিশ্বব্যপী বক্সিং ও বিশ্বচ্যাম্পিয়ন বক্সারদের নিয়ে কাজ করা ও বাংলাদেশকে ডব্লিউবিসিতে রিপ্রেজেন্ট করা একমাত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কমিশনার আসাদুজ্জামান মনে করেন যেভাবে দেশের বক্সিং আগাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্য বাংলাদেশ থেকে কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *