বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘লজ্জা, লজ্জা!’
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’







