জামায়াত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ মাঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে পটুয়াখালীর বাউফলে জনসমুদ্রে পরিণত হয়েছে বাউফল পাবলিক মাঠ। জনসভা শুরুর আগেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেক নেতাকর্মী শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় পুরো বাউফল শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

জনসভায় উপস্থিত জামায়াতের কর্মীরা জানান, প্রথমবারের মত বাউফলে জামায়াত আমিরের আগমন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বাউফল উপজেলা জামায়াতের কর্মী আব্দুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। এই জনসভা প্রমাণ করেছে বাউফলের মানুষ জামায়াতের আদর্শে বিশ্বাস করে।’

চন্দ্রদীপ ইউনিয়ন থেকে আগত কর্মী নেছার উদ্দিন বলেন, ‘দেশে সৎ নেতৃত্বের বড় অভাব। জামায়াতে ইসলামী ছাড়া মানুষের অধিকার রক্ষার মতো কোনো শক্তিশালী বিকল্প আমরা দেখি না।’

এছাড়া একাধিক কর্মী জানান, ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা থেকেই তারা জনসভায় অংশ নিয়েছেন।

  • Related Posts

    ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত জোহরার পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’

    নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়াল ‘আমরা বিএনপি পরিবার’। আজ শনিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় যায় ‘আমরা বিএনপি…

    পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু

    নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খানের পরাজয়ের খবর শুনে রিয়াজ উদ্দিন (৬৭) নামে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *