জাকসুর নেতৃত্বে আসছেন জিতু ও মাজহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে এগিয়ে রয়েছেন আব্দুর রশিদ জিতু ও মাজহারুল ইসলাম।

আজ শনিবার দুপুর সোয়া ২টায় শেষ হয় ২১টি হল কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

ভোট গণনা শেষে দেখা যায়, ভিপি পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহর।

জিএস পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

আনুষ্ঠানিকভাবে এখনও ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

  • Related Posts

    এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। পাশাপাশি সোনালী সেবার…

    সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, দিলেন নতুন কর্মসূচি

    ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *