চীনের কাছে চুম্বক চাইলেন ট্রাম্প, না দিলে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি – Rupantor Television

চীনের কাছে চুম্বক চাইলেন ট্রাম্প, না দিলে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি

চীন তাদের বিরল খনিজ ও চুম্বকের সরবরাহ নিয়ে সম্প্রতি কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে দেশটি বিরল খনিজের কয়েকটি পণ্য ও চুম্বককে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এরই মধ্যে চীনের কাছে চুম্বক চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা না দিলে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনের যুক্তরাষ্ট্রকে চুম্বক দিতে হবে, নইলে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

রয়টার্স সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘চীন যদি আমাদের চুম্বক না দেয়, তবে আমাদের তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাতে হবে বা এ রকম কিছু করতে হবে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক চুম্বকের বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *