গাজায় স্বাস্থ্যককর্মী হত্যায় ভুল স্বীকার করলো ইসরায়েল – Rupantor Television

গাজায় স্বাস্থ্যককর্মী হত্যায় ভুল স্বীকার করলো ইসরায়েল

গাজায় রেডক্রিসেন্টের ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, ভুলবশত হামলার শিকার হয়েছিলেন তারা।

নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজন হামাসের সদস্য ছিল বলেও দাবি তেলআবিবের। গত ২৩ মার্চ রাতে রাফায় একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি ও একটি ফায়ার ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানেই প্রাণ হারান স্বেচ্ছাসেবীরা।

নেতানিয়াহু প্রশাসনের দাবি, অন্ধকারে সন্দেহজনকভাবে হেডলাইট বা ফ্লাশলাইট ছাড়া চালানোয় হামলা করা হয়েছিল ওই গাড়িবহরে।

তবে সেদিনের হামলায় নিহত এক স্বাস্থ্যকর্মীর মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। যাতে স্পষ্ট দেখা যায়, এমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো। রেডক্রিসেন্টের লোগোটিও দেখা যাচ্ছিল পরিষ্কারভাবেই।

/এটিএম

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    হরমুজ প্রণালির অস্থিরতা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

    বিশ্ব বিশ্ব রাজনীতির দাবার চালে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ‘হরমুজ প্রণালি’ এখন কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির স্পন্দন। ওমান ও ইরানের মধ্যবর্তী মাত্র ২১ মাইল প্রশস্ত এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *