গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও সবজিবাহী পিকআপে থাকা অজ্ঞাত এক হেলপারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপে থাকা হেলপারের মৃত্যু হয়।

অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার ১৮ মাইল নামক এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে তারা মিয়া নামে এক মোটসারসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজিবাহী (বেগুন) ভর্তি একটি পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছনে থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যায় চালক।

এছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল নামক এলাকায় হঠাৎ করে মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক তারা মিয়ার (৩৮) মৃত্যু হয়। পেশায় অটোবাইক চালক তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

/এনকে

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *