খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘কেরানীগঞ্জে (শুভাঢ্যা খাল এলাকা) ভূমিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেন।

আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খালের পাড় যেন দখল না হয়, সেজন্য ঢালাই করে দেওয়া হবে।’

এদিকে, মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।’

জানা গেছে, গতকাল সোমবার মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ত্রিশ মিনিট ধরে চলে দুই পক্ষের গোলাগুলি। এঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

  • Related Posts

    জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

    ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক…

    খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা আজ

    বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে আজ। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে যাওয়া নেত্রীর প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *