ক্ষোভ ঝাড়লেন হৃদয় – Rupantor Television

ক্ষোভ ঝাড়লেন হৃদয়

জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় ‘হেয়ার ট্রিটমেন্ট’র জন্য দেশের বাইরে আছেন–আজ বৃহস্পতিবার সকালে এমন একটি সংবাদ উঠে আসে দেশের কয়েকটি গণমাধ্যমে। তবে এই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ ঝেড়েছেন হৃদয়। জানালেন, মায়ের অসুস্থতার খবরও।

ফেসবুক পোস্টে হৃদয় লেখেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন!’

গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়ে হৃদয় লেখেন, ‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের আগে কিছুটা বিরতিতে আছে বাংলাদেশ দল। তবে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। ফিটনেস কোচ নাথান কেলির অধীনে ফিটনেস ক্যাম্প করছেন মেহেদী হাসান মিরাজরা। তবে এই ক্যাম্পে নেই হৃদয়।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *