কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, যা বললেন ট্রাম্প

জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটিতে কোনো শুল্ক থাকবে না, করও কমে যাবে। তারা রাশিয়া ও চীনের জাহাজের হুমকি থেকেও সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পরই কানাডাকে নিয়ে ট্রাম্প করলেন এমন মন্তব্য।

/এএম

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *