কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক, তখনই দেখবেন আপনি একা: পরীমনি

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময়েই নিজের অনুভূতির কথা এ মাধ্যমে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় এবার এই নায়িকা শেয়ার করলেন নিজের এক নতুন অভিজ্ঞতার কথা।

এক ফেসবুক পোস্টে পরী লিখেন, ‘এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা ১ জন হয়ে ১০০ জনের কাজ/ দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে।
আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।’

 

সবার জীবনে এই সময়টা আসা দরকার উল্লেখ করে এই নায়িকা আরো লিখেন, ‘প্রত‍্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার।
যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না, ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব, এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’

 

সবশেষে পরী লিখেন, ‘এখানে একবার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর…।’

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পরীমনি এবার মন দিয়েছেন ব্যবসাতেও।
মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই চিত্রনায়িকা। ফেসবুকে এখন নিয়মিত তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

  • Related Posts

    ‘জীবন পুরোপুরি বদলে গেছে’

    গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের…

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *