একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে।

এরপর ৩ বাহিনী প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার, ডি জি, বিজিবি, র‍্যাব, ডিজি আনসার, এনএসআই, ডিজিএফআইসহ অন্যান্য বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

/এমএইচ

 

  • Related Posts

    গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

    ১২ ফেব্রুয়ারি আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে গণভোটের…

    জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

    ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *