উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার ঘটনায় নাহিদের হুঁশিয়ারি

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফজু আলমের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় মাহফুজদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’

তিনি লেখেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।’

সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান, যোগ করেন এনসিপির আহ্বায়ক।

তিনি আরও লেখেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্তবার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।’

পোস্টে শেষে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’

  • Related Posts

    কেমন হবে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

    দীর্ঘ বিশ বছর পর ফের ক্ষমতায় ফিরছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তারেক…

    বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে: এনসিপি

    বিএনপি ক্ষমতা গ্রহণের পর পরইআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে বলে আশঙ্কা করছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। গেল ১৭ বছরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *