ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান – Rupantor Television

ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

তেহরান এবং দেশের অন্যান্য স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দে ইরানিরা জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে ইরানে। থামছে না ইরানও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবির পর, তেহরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণমাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে। ইরান কখনও আত্মসমর্পণ করবে না।

এদিকে এক সপ্তাহ আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে অস্থায়ীভাবে তিন সদস্যের একটি কাউন্সিল ক্ষমতা পরিচালনা করছে। এতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাশাপাশি বিচার বিভাগের প্রধান গালাম হোসেইন মোহসেন এজেই এবং জ্যেষ্ঠ আলেম আলরেজা আরাফি অন্তর্ভুক্ত আছেন।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *