ইফতার শেষে বাড়ি ফেরার পথে মা-মেয়ে নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি নাইটকোচের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ইফতার শেষে ফেরার পথে দেবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাদের নাইটকোচের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

জানা যায়, দেবীগঞ্জ পৌরসভার সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী মমতা ও তার ৫ বছর বয়সী মেয়ে মুনতাহা সড়ক দুর্ঘটনায় নিহত হন। স্থানীয়রা দ্রুত আহত ৪ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেলে আজাদের স্ত্রী মমতা ও জমজ দুই শিশু-মোবাশ্বিরা ও মুনতাহা ছিলেন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আজাদের ভাগিনা মো. মনিরুল ইসলাম (৩০)। তিনি চড়পাড়া সুন্দরদিঘী গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ঢাকাগামী নাদের নাইটকোচটি স্থানীয়রা উপজেলার সোনাহার বাজারে আটক করেন। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সোনাহার বাজার কাউন্টার থেকে চালককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত

    বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে…

    হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

    ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল। সোমবার (২ মার্চ) সকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *