ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মাকাসার শহরের একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের ধরিয়ে দেওয়া আগুনে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে পুলিশের গাড়ির ধাক্কায় একজন ট্যাক্সি চালকের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা এএফপিকে বলেন, ‘গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হয়। তারা জ্বলন্ত ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ে হামলা চালায় এবং ভবনে আগুন লাগিয়ে দেয়।  তিনি আরও বলেন, ‘সাধারণত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা কেবল পাথর ছুঁড়ে মারত অথবা অফিসের সামনে টায়ার পোড়াত। তারা কখনও ভবনে ঢুকে পড়ত না বা আগুন দিত না।’ বিক্ষোভকারীরা এমন করবে এটা আমাদের ধারণা ছিল না।

নিহতদের মধ্যে দুজন ছিলেন স্থানীয় কাউন্সিলের কর্মচারী এবং অন্যজন সরকারি কর্মচারী।

কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলার খবর

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ইরানের মাইন বসানোর আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা অনিশ্চয়তা

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে ইরান ছোট আকারের সমুদ্র মাইন বসাতে শুরু করেছে—এমন কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথে…

    ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

    তেহরান এবং দেশের অন্যান্য স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দে ইরানিরা জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে ইরানে। থামছে না ইরানও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *