ইউক্রেনের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের দনিপ্রোপেপ্রোভস্কের মধ্যাঞ্চলে শনিবার ভোরে মস্কোর ‘ব্যাপক আক্রমণ’ হয়েছে। আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। দনিপ্রো ও পাভলোগ্রাদে হামলার খবর জানিয়েছেন তিনি।

বাসিন্দাদের আশ্রয় নিতে সতর্ক করে সের্গেই লাইসাক টেলিগ্রামে লিখেছেন, ‘এই অঞ্চলে ব্যাপক আক্রমণ চলছে। বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলটি তীব্র লড়াই থেকে অনেকটাই রক্ষা পেয়েছে।

তবে কিয়েভ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ান সেনারা অঞ্চলটিতে প্রবেশ করেছে। এদিকে মস্কো দাবি করেছে যে, তাদের সেনারা সেখানে অবস্থান করছে।

ইউক্রেনীয় অঞ্চলের মধ্যে দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং ক্রিমিয়াকে দখল করে মস্কো প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করে । দনিপ্রোপেত্রোভস্ক এই পাঁচটি অঞ্চলের বাইরে।

লাইসাক শুক্রবার বলেন, রাশিয়ার হামলায় দিনিপ্রোপেত্রোভস্কে দু’জন নিহত হয়েছেন।

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ইরানের মাইন বসানোর আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা অনিশ্চয়তা

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে ইরান ছোট আকারের সমুদ্র মাইন বসাতে শুরু করেছে—এমন কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথে…

    ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

    তেহরান এবং দেশের অন্যান্য স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দে ইরানিরা জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে ইরানে। থামছে না ইরানও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *