আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই’

ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, ‘আমি ফিরব। তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই।’

শুক্রবার (১৬ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় রেজা পাহলভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এখানে আর কোনো যদি-কিন্তু নেই, বরং একথা উঠতে পারে, কখন ঘটবে।’

প্রসঙ্গত, ইরানে গত ২০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের আন্দোলনকারী জনগণের উদ্দেশে একের পর এক ভিডিওবার্তা দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন রেজা পাহলভি, সেই সঙ্গে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের এসেছিলেন রেজা পাহলভি। তিনি যুক্তরাষ্ট্রে আসার পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়, যার জেরে উৎখাত হয় দেশটির রাজপরিবার। রেজা পাহলভির বাবা মোহম্মদ রেজা শাহ পাহলভিসহ তার পরিবারের অধিকাংশ সদস্য দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। রেজা পাহলভিও আর ইসলামি বিপ্লবের পর ইরানে ফিরে যাননি।

তবে বর্তমানে রেজা পাহলভি ইরানে ফিরে যেতে চান উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অবশ্যই ইরানে ফিরব।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের আন্দোলনকারী জনতার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। ইসলামি প্রজাতান্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন, তারা দূতাবাস বন্ধ করুন, ইসলামি প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুন।’

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে মোতায়েনে আরেকটি রণতরী প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দেন…

    কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

    কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া ওই বন্দুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *